সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

ট্রাম্পের আদেশ: মাস্ক-ওরাকল-মাইক্রোসফট, টিকটক অধিগ্রহণে কে এগিয়ে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে আবারও পুরোদমে কার্যক্রম শুরু করেছে টিকটক। তবে এই আদেশ অনুযায়ী, আগামী আড়াই মাসের মধ্যে চীনা মালিকানাধীন প্ল্যাটফর্মটির ব্যবসা যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। তাই টিকটকের ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। টিকটক অধিগ্রহণের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ওরাকল এবং মাইক্রোসফট।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, টিকটক কেনার জন্য আলোচনা শুরু করছে ওরাকল ও মাইক্রোসফটসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপ। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে। অ্যাপের অ্যালগরিদম, তথ্য সংগ্রহ প্রক্রিয়া ও সফটওয়্যার আপডেটগুলোর নিয়ন্ত্রণ করবে ওরাকল ও মাইক্রোসফট।

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম থেকে আরও জানা যায়, হোয়াইট হাউস এই চুক্তি নিয়ে আলোচনা করছে। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ওরাকলের সঙ্গে কোনো আলোচনা করছেন না।

গত শনিবার তিনি বলেন, “টিকটক নিয়ে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং প্ল্যাটফর্মটির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকটক কেনার বিষয়ে কথা বলছে এবং আমি সম্ভবত আগামী ৩০ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেব। কংগ্রেস ৯০ দিন সময় দিয়েছে। যদি আমরা টিকটককে বাঁচাতে পারি, তবে আমি মনে করি এটি একটি ভালো বিষয় হবে।”

এ ছাড়া ইলন মাস্ক, রিয়েল এস্টেট বিলিয়নিয়ার ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট ও শার্ক ট্যাঙ্কের হোস্ট কেভিন ও’লিয়ারি টিকটক কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, তিনি চান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এই প্ল্যাটফর্মটি অধিগ্রহণ করুক।

ইতিমধ্যেই টিকটকের মূল পরিকাঠামোর বড় একটি অংশের সঙ্গে কাজ করে ওরাকলের সার্ভার নেটওয়ার্ক। চীনের প্ল্যাটফর্মটির সঙ্গে সম্ভাব্য চুক্তি ওরাকলকে টিকটকের কার্যক্রমের ওপর কার্যকরভাবে নজরদারি এবং তদারকির সুযোগ দিতে পারে। এই ধরনের চুক্তির লক্ষ্য হচ্ছে—চীনা মালিকানার প্রভাব কমানো।

অপরদিকে মাইক্রোসফটের সংশ্লিষ্টতা এখনো স্পষ্ট নয়, তবে তারা ‘আলোচনায় অংশগ্রহণ করছে’ এমন তথ্য পাওয়া গেছে। ২০২০ সালে টিকটক অধিগ্রহণের জন্য একই সঙ্গে একটি প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট, ওরাকল এবং ওয়ালমার্ট। বর্তমানে টিকটক কেনার আলোচনায় অংশগ্রহণ করছে না ওয়ালমার্ট। কারণ, তারা টিকটকের কেনার নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নয়।

চীনের সঙ্গে টিকটকের সম্পর্ক নিয়ে আরও কঠোর নজরদারি শুরু করেছে মার্কিন সরকার। সম্প্রতি এক নির্বাহী আদেশের মাধ্যমে টিকটককে তাদের মার্কিন কার্যক্রম পুনর্গঠন করার জন্য ৭৫ দিনের সময়সীমা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের কাছে বাইটড্যান্সকে বিক্রি করতে হবে; না হলে শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হবে। এ ছাড়া একটি সম্ভাব্য যৌথ উদ্যোগের কথা উঠেছিল, যেখানে যুক্তরাষ্ট্র টিকটকের ৫০ শতাংশ মালিকানা রাখবে।

চীনের টিকটকের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ বিভিন্ন সংস্থা। তবে টিকটক শুনানিতে বলেছে, প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করলে তা বাক্‌স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হবে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit