বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিদেশিবিহীন রাজশাহীর টেনেটুনে একশ পার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশিদের ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয়েছে তারা। কারণ পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। শুধু দেশিদের নিয়ে মাঠে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি রাজশাহী।

টেবিল টপার রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে টেনেটুনে একশ পার করছে দলটি। খুশদিল-রাকিবুলদের ঘূর্ণিঝড় সামলে তারা স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ৯ উইকেটে ১১৯ রান।

দলের স্বীকৃত ব্যাটারদের মধ্যে এনামুল হক বিজয় (১৩), ইয়াসির আলী রাব্বি (৫), আকবর আলীরা (১৯) কেউই ইনিংসের হাল ধরতে পারেননি। টপ আর মিডল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতার দিনে দলীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন ৯ নম্বরে নামা সানজামুল ইসলাম।

নিজেদের ঘূর্ণিজাদুতে রাজশাহীর ব্যাটারদের সাজঘরের পথ চিনিয়েছেন রংপুরের দুই স্পিনার খুশদিল শাহ এবং রাকিবুল হাসান। এর মধ্যে ৪ ওভার বল করে স্রেফ ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন খুশদিল। ২১ রানে দুই উইকেট ঝুলিতে যায় রাকিবুলের। দুই উইকেট পেয়েছেন স্লো মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফউদ্দিনও।

সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুরের জন্য ১২০ রানের লক্ষ্য মোটেও কঠিন হওয়ার কথা নয়। ওভারপ্রতি ৬ রান করে তুললেই হেসেখেলে লক্ষ্যে পৌঁছে যেতে পারবে নুরুল হাসান সোহানের দল।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit