বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

নিষ্পাপ মাথায় বুলেট: ইসরায়েলের বর্বরতায় নিহত শিশু লায়লা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  :  ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আড়াই বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেয়ে শিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল-খাতিব।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা-ও আহত হয়েছেন। তিনি এক হাতে আঘাত পেয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পশ্চিম তীরের জেনিন শহরের মার্টিয়ার্স ট্রায়াঙ্গেল এলাকায় তল্লাশি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেসময় তারা লায়লার মাথায় গুলি করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা লায়লাকে মৃত ঘোষণা করেন।

শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে- আগে থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিলেন ইসরায়েলের সেনারা।

আইডিএফ এও স্বীকার করেছে, গুলি চালানোর পর তারা বুঝতে পারে যে তারা গুলিটি ওই শিশুকে আঘাত করেছে। তাদের তাবি, বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রেড ক্রিসেন্টের অ্যাম্বুল্যান্স ডেকে শিশুটি ও স্বল্প আঘাতপ্রাপ্ত তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

সোর্স: হারেৎজ

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit