বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ট্রাম্পের অভিবাসন অভিযান: ব্যবসায় অচলাবস্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা সারা দেশে অভিযান পরিচালনা করছেন। এই অভিযানের ফলে রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর এবং নিউজ স্ট্যান্ডসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান সংকটে পড়েছে।

নিউইয়র্কসহ বিভিন্ন সিটিতে বিপুলসংখ্যক অভিবাসী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। এতে করে শ্রমিক সংকট দেখা দিয়েছে, কারণ বৈধ শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হচ্ছে। এদিকে, কিছু অভিবাসী সমাজে প্রতারণার অভিযোগ উঠেছে, যেখানে গ্রেফতার থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে টাকা আদায়ের ফাঁদ পাতা হয়েছে।

অভিযানের পর সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং কাগজপত্রহীন অভিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে কিছু কংগ্রেস সদস্য এ ধরনের অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit