বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : পাকিস্তানের একটি আদালত শনিবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাদের বিরুদ্ধে ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্ব ও কোরআন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর উপাদান পোস্ট করার অভিযোগ আনা হয়েছে। তবে এ সাজার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী।

পাকিস্তানের ব্লাসফেমি আইন অনুযায়ী, ইসলাম বা এর ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করলে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া যেতে পারে।

যদিও কর্তৃপক্ষ এ ধরনের শাস্তি কার্যকর করেনি, তবে ধর্ম অবমাননার অভিযোগ ও আইনটির বিরোধিতা দেশটিতে জনগণের মাঝে সহিংসতা বা প্রতিশোধের জন্য উসকানি দিতে পারে।

রাওয়ালপিন্ডির বিচারক তারিক আইয়ুব বলেন, ধর্ম, পবিত্র ব্যক্তিত্ব ও কোরআন অবমাননার মতো অপরাধগুলো ক্ষমার অযোগ্য এবং এতে কোনো রেহাই দেওয়ার সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক ৪৬ লাখ পাকিস্তানি রুপির সম্মিলিত জরিমানাও ধার্য করেছেন। এ ছাড়া যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন, তবে প্রত্যেক আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায় দিয়েছেন তিনি।

আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানি এই রায়ের সমালোচনা করে বলেন, ‘এ ধরনের মামলায় যে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়, তা আদালত উপেক্ষা করেছেন। সম্ভবত আসামির মুক্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিক্রিয়া ও বিচারকের বিরুদ্ধে জনগণের সহিংসতার ভয়ের কারণে।’

পাকিস্তানে ১৯৮০ সালে ব্লাসফেমি আইন চালু হওয়ার পর ইসলামকে অবমাননা করা অবৈধ হয়ে পড়ে। তখন থেকেই মানুষ ইসলাম অবমাননা, ধর্মগ্রন্থের অবমাননা বা মসজিদের দেয়ালে আপত্তিকর মন্তব্য লেখার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। এই আইনের সমালোচকরা বলে থাকেন, এটি ব্যক্তিগত বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবহার করা হয়।

সূত্র : এপি

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit