বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, জলকামান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : মাদরাসা জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মাদ আল-আমিন।

তিনি বলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির ৬ষ্ঠ দিনের অবস্থান ধর্মঘট চলছে। স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের মাদ্রাসার সাধারন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত করতে চাইলে আমাদের দাবি মেনে নিন। নয়তো যেসব ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, আহত হয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে বেঈমানি করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে দাবি আদায় না হলে অনশনে বসার ঘোষণাও দেন তিনি।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিষ্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে ৩ হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ব্যতীত এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ-সুবিধা পাইনি।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit