বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৫ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, ”ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে একজন বাংলাদেশি নারীর প্রতি এমন অমানবিক আচরণ গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বৈধভাবে বসবাসরত যেকোনো দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু ভারত সেই নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।

নেতৃবৃন্দ আরও বলেন, “বারবার দেখা যাচ্ছে ভারতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit