শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

নতুন খেলা শুরু করেছে ভারত: মাহমুদুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলের সুযোগ নিতে চায়। জুলাই বিপ্লবের শহিদদের আমরা যেন না ভুলি। তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি জোগাবে।

তিনি বলেন, পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি। তাদের কাছে অনুরোধ, একটু শান্ত হোন। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মনে রাখবেন, ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

মাহমুদুর রহমান বলেন, আমাদের প্রকৃত স্বার্থ হলো স্বাধীন সংবাদপত্র তৈরি করা। যে দলই ক্ষমতায় আসুক, দৈনিক আমার দেশের এডিটোরিয়াল পলিসি অপরিবর্তিত থাকবে। তিনি আরও বলেন, আমি ১১ বছর মাঠের বাইরে ছিলাম। কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই আমার কাজ ছিল এবং থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit