শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

ব্রাজিলকে ইতিহাসের সবেচেয়ে বড় ব্যবধানে হারাল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : লজ্জার ইতিহাস গড়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল আর্জেন্টিনার বিপক্ষে তারা হেরেছে ৬-০ গোলের বড় ব্যবধানে। নিজেদের ৭১ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার তাদের।

ভালেন্সিয়ার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ। শুরুতেই আর্জেন্টিনাকে ইয়ার সুবিয়াব্রে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এচেভেরি। এরপর আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। বিরতির পর ব্রাজিলের জালে বল পাঠান অগাস্তিন রুবের্তো, এচেভেরি ও সান্তিয়াগো হিদালগো।

জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল।  

আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা করে নেবে চার দল। মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে বিশ্বকাপে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit