বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘গণতন্ত্র অভিযান সফল করুন’’ এই পতিপাদ্যে দ্রব্যমুল্যের নিয়ন্ত্রন, জান-মালের নিরাপত্তা, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুুর্গাপুর উপজেলা কমিটি। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সিপিবির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায়,সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নুরে আলম, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং, সিপিবির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির যাতাকলে মানুষ আজ দিশেহারা। দেশে গণতন্ত্রের র্চ্চা না থাকার কারনে রাজনীতির কোন পরিবেশ নাই। জান-মালের কোন নিরাপত্তা নাই। দিনে দুপুরে সাদারণ মানুষ খুন হচ্ছে, শিক্ষাঙ্গনে এখনো সরকারি বই পায়নি শিক্ষার্থীরা, এই দৃশ্য দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আর কত মানুষ না খেয়ে থাকলে সরকারের টনক নড়বে। এ সকল বিষয় নিয়ে আলোকপাত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit