সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের বরাব এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চঞ্চল চৌধুরীর ও রিপন হোসেন দুই বন্ধু কোনাবাড়ি থেকে বরাবহ গ্রামে আসার উদ্দেশ্যে রওনা দেয়।

আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) বরাব গ্রামে বিএনপির একটি উঠান বৈঠক রয়েছে। তারা দুই বন্ধু উঠান বৈঠকে যাওয়ার জন্য বরাবহ এলাকায় আসার জন্য রওনা দেয়। পথিমধ্যে বরাব খোলাপাড়া স্থাননামক রেললাইন পারাপার হচ্ছে এমন সময় দ্রুতগামী একটি ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু মারা যান।

এতে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর পড়ে থাকে। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তিদের খণ্ড-বিখণ্ড দেহ নিয়ে যায়। এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিচ্ছি। রেল লাইনের দুর্ঘটনায় রেল পুলিশ রয়েছে তারা বিষয়টি দেখবেন।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit