বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

নওগাঁয় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন। ‘ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে  শহরের পঞ্চ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর কানফারেন্স রুমে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার  সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমদ  এর সঞ্চালনায় নবগঠিত জেলা কমিটির “শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৫” অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের জন্য ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির আহমদ। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সাঈদ,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাকিব, দাওয়াহ সম্পাদক শাকিল হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম,প্রকাশনা ও দফতর সম্পাদক জুনাইদ আহমদ,অর্থ ও কল্যাণ সম্পাদক নাহিদ হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক রবিউল আলম,কওমী মাদরাসা সম্পাদক আবু- সাঈদ,আলিয়া মাদরাসা সম্পাদকঃ আশিকুল ইসলাম,স্কুল ও কলেজ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুস্তাকিম বিল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য শামীম হাসান। নতুন কমিটির নেতৃত্বে আগামী এক বছর ইসলামী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা শাখা তাদের কার্যক্রম পরিচালনা করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit