বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড অনেকটাই চূড়ান্ত করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। নির্বাচকদের চূড়ান্ত করা এই দলটি আসন্ন ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। এই স্কোয়াডটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

স্কোয়াডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলেন- ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সালমান আলি আগা, খুশদিল শাহ, কামরান গুলাম, আবরার আহমেদ, সুফিয়ান মাকীম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ। এই ১১ জন ছাড়াও স্কোয়াডে আরও অন্তর্ভুক্ত আছেন- তৈয়ব তাহির, মোহাম্মদ হাসনাইন ও আব্বাস আফ্রিদি।

পিসিবি সূত্রে জানা গেছে, অলরাউন্ডার ব্যাটার খুশদিল শাহ বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করছেন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ২৮৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। তার দলও টানা ৮ ম্যাচে জিতে এরইমধ্যে কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত করেছে। যে কারণে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে কোনোরকম বেগ পেতে হয়নি নির্বাচকদের। 

অন্যদিকে ইনজুরিতে ভোগা সাইম আয়ুবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া শান মাসুদের স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা কম হলেও ইমাম-উল-হকের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই ক্রিকেটপ্রেমীরা এখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit