রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

১৬ বছর পর মুক্তি পাচ্ছেন ১৬৮ বিডিআর জওয়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ১৬৮ জওয়ান। জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাশিমপুর কারাগার থেকে ১২৬ জন জওয়ানকে মুক্তি দিতে জামিননামা কারাগারে পৌঁছেছে।

কারগার সূত্রে জানা যায়, মোট ১৬৮ জন বিডিআর হাজতি বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। এর মধ্যে কাশিমপুর-১ হতে ২৬ জন, কাশিমপুর-২ হতে ৮৯ জন,কাশিমপুর হাইসিকিউরিটি হতে ১২ জন। আর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন বিডিআর হাজতি বন্দী সদস‍্য কে মুক্তি দেয়া হবে কিছুক্ষণ পর।

এর আগে গত ১৯ জানুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলা ও হত্যা মামলার বিচারক একটি রায় দেন। সেখানে নিম্ন আদালত ও উচ্চ আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা ছাড়া বাকিদের জামিনের আদেশ দেন।

এদিকে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলা ও হত্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত ১৭৮ জনের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন।

তিনি বলেন, এ মামলায় গত ১৯ জানুয়ারি বিচারক একটি রায় দেন। সেখানে নিম্ন আদালত ও উচ্চ আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা ছাড়া বাকিদের জামিনের আদেশ দেন। আজ আদালত যাচাই বাছাই করে এমন ১৭৮ জনের তথ্য পেয়েছে। তাদের কেউ কেউ মারা গেছেন। বুধবার (২২ জানুয়ারি) তাদের জামিন নাম দাখিল করা হবে। এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে তাদের নামে যদি অন্য কোনো মামলা না থাকে তাহলে তারা মুক্তি পাবেন।

উল্লেখ্য, রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিনের আদেশ দেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit