রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

‘আমেরিকা ফার্স্ট’ ট্রাম্পের প্রিয় ফুটবল ক্লাব কিন্তু আমেরিকান নয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন মুলুকে ফুটবল অতটা জনপ্রিয় নয়। বেসবল, আমেরিকান ফুটবল, বাস্কেটবল–এসব নিয়েই মার্কিনিদের মাতামাতি বেশি। কিন্তু দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিক দিয়ে ব্যতিক্রম। সেই শৈশব থেকেই নাকি ফুটবলের প্রতি প্রচণ্ড ভালোলাগা তার। এমনকি ইউরোপীয় ফুটবলের একটি ক্লাবকে নিজের পছন্দের তালিকায়ও রেখেছেন তিনি।

বাবার পথ ধরে ফুটবলের প্রতি অদ্ভুত ভালোলাগা রয়েছে ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়ার গর্ভে জন্ম নেওয়া ছেলে ব্যারনেরও। ট্রাম্পের মতোই শৈশব থেকেই ফুটবল নিয়ে কারিকুরি দেখাতে পছন্দ করেন তিনি। একসময় মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ডিসি ইউনাইটেডের অ্যাকাডেমি দলে নামও লিখিয়েছিলেন ব্যারন।

তবে বাবার মতো ব্যারনের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নয়, বরং লন্ডনভিত্তিক ক্লাব আর্সেনালের প্রতি বেশি ভালোলাগা তার। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নাতি অর্থাৎ ইভাঙ্কা ট্রাম্পের ছেলে থিওডোর জেমস আবার ফরাসি লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজির ভক্ত। একসময় ফুটবলে বিনিয়োগের কথাও বিবেচনা করেছিলেন ট্রাম্প। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার আতলেতিকো নাসিওনাল কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর তা বাস্তবে রূপ নেয়নি।

তথ্যসূত্র: এএস

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit