শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

রানীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : রাণীশংকৈলে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সভায় মাদক, চুরি ও জমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, বিজিবি সদস্য কোম্পানি কমান্ডার মোতালেব হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান আবুল‌ হোসেন, আবুল‌ কালাম, আবুল কাশেম, আতিকুর রহমান বকুল ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা তারেক মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit