শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

ভালো মানের কাজের দাবীতে দুর্গাপুরে মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমুলক কাজের মান উন্নত করার দাবীতে, দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপি‘র আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব বোরহান উদ্দিন, শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল, শিক্ষক মোস্তাক আহমেদ, বিএনপি নেতা আবু সিদ্দিক, মোজাম্মেল হক, মো.নিজাম উদ্দিন, তাজুল ইসলাম, মো. জামাল উদ্দিন, আরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

বক্তরা বলেন, দুর্গাপুর সদর ইউনিয়নে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যায়ে ৯টি উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে। প্রতিটি কাজেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। সরকারি ভাবে তেমন কোন তদারকি না থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে কাজের মান। টানানো হয়নি কোন সিটিজেন চার্টার। আমরা চাই ইস্টিমিট অনুযায়ী সঠিক মানের সামগ্রী দিয়ে কাজ গুলো সম্পন্ন করা হউক।আজকের মানববন্ধনের পরে যদি কাজ গুলো সঠিকভাবে করা না হয়, তাহলে ইউনিয়বাসীকে নিয়ে প্রতিটি কাজের সামনে গিয়ে সকলে মিলে অনশন শুরু করবো। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক স্মারকলিপি প্রদান করেন।
কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit