বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দুর্বার গতিতে ছুটছে রংপুর, সাফল্যের রহস্য জানালেন সোহান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উড়ছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলা আট ম্যাচের সবকটি জিতে সবার আগে প্লে-অফের টিকিট কেটেছে দলটি। রংপুরের এমন অবিশ্বাস্য ধারাবাহিকতায় প্রশংসায় ভাসছেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে রংপুরের সাফল্যে রহস্য জানিয়ে সোহান বলেছেন, ‘আমি ভাগ্যবান, এমন একটি দলকে আমি নেতৃত্ব দিচ্ছি যারা দারুন একটি দল হিসেবে গড়ে উঠেছে। দলে কতজন শীর্ষ খেলোয়াড় বা তারকা খেলোয়াড় আছে সেটি বড় নয়। দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। এটাই সাফল্যের মূলমন্ত্র।’

সোহানের নেতৃত্বের প্রশংসা করেছেন রংপুরের প্রধান কোচ মিকি আর্থার এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। মাঠে ও মাঠের বাইরের খেলোয়াড়দের উজ্জীবিত করায় সোহানকে বৈচিত্র্যময় দলনেতা হিসেবে আখ্যায়িত করেছেন তারা।

গত ডিসেম্বরে সোহানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। ঐ আসরে বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছিলো। প্রথম দুই ম্যাচ হারলেও শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে রংপুর।

অধিনায়ক হিসেবে নিজের দর্শন জানিয়ে সোহান বলেন, ‘আমি যে কোন দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর এমন খেলোয়াড়দের দলে নেওয়া নিশ্চিত করি, যারা শুধু দলের কথাই চিন্তা করবে। আমি আগেও বলেছি, বড় নামের চেয়ে আমি এমন খেলোয়াড়কে পছন্দ করি যে শুধু দলের হয়ে খেলে থাকে। কারণ সবাই যখন দলের কথা চিন্তা করে আসলে তখন সে অন্যের দায়িত্ব নিতে পারে।’

‘সবাই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এটা গুরুত্বপূর্ণ নয় আপনাকে সবসময় বড় ইনিংস খেলতে হবে। কখনও কখনও মাত্র ২০ রানও গুরুত্বপূর্ণ হতে পারে। কখনও কখনও একটি ক্যাচ গুরুত্বপূর্ণ হতে পারে, কখনও কখনও একটি রান বাঁচানো গুরুত্বপূর্ণ হতে পারে। এটাকে আমরা দলের জন্য অবদান বলে থাকি। যখন সবাই এমনটাই ভাবে তখন অধিনায়কত্ব সহজ হয়ে যায়’-যোগ করেন রংপুর অধিনায়ক।

তিনি আরও বলেন, ‘আমি ভাগ্যবান যে, আমাদের ফ্র্যাঞ্চাইজি খুবই চমৎকার। তারা আমাকে স্বাধীনতা দিয়েছে এবং সম্ভাব্য সব উপায়ে সাহায্য করেছে। প্রধান কোচ মিকি আর্থার এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলও অনেক সাহায্য করেছে। রংপুর দলে আমরা একটি সুখী পরিবার পেয়েছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit