বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে স্বর্ন ও মোবাইল চুরির অপরাধে ২২ নারী আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বর্তমানে দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে নারীদের সোনার অলংকার ও মোবাইল ফোন  চুরির ঘটনায় সদর থানায় ৮টি জিডি ও তিনটি অভিযোগের ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (১৮ জানুয়ারী) রাত ১১ টায় লালমনিরহাট সদর থানার ওসি মো. নুর নবী ২৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে চুরির ঘটনা ঘটায় জনগণ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।এসব চুরির ঘটনায় ২২ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় আটটি জিড ও স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনটি অভিযোগ করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে ড. মিজানুর রহমান আজহারির মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে সোহরাওয়ার্দী মাঠসহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয়।বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।শনিবার মাহফিল অনুষ্ঠানের কথা থাকলেও শুক্রবার বিকেল থেকে মাহফিলে লালমনিরহাট সহ বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভিড় জমাতে থাকে। পরে শনিবার মাহফিলের মাঠ কানায় কানায় পুর্ন হয়ে যায়।

এছাড়াও অধিক মানুষের সমাগম হবে বলে মাহফিল আয়োজক জেলা শহরের ১৬টি পয়েন্টে এলইডি বড় স্কিনের ব্যবস্থা করেন। জেলা স্টেডিয়ামে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। এদিন লালমনিরহাট জেলা শহর জনসমুদ্রে পরিনত হয়। ধারণা করা হচ্ছে, সাত লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে মিজানুর রহমান আজহারীর মাহফিলে। যদিও মাহফিল আয়োযোগ কমিটি ১০ লক্ষাধিক মানুষের সমাগম আমা করেছিলেন।সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর বয়ান শুরু করেন মিজানুর রহমান আজহারি।এক ঘণ্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করে তিনি।

কিউএনবি/অনিমা/১৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit