শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়ালো মাটিরাঙ্গা প্রেস ক্লাব

মো.জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অসহায়  শীতার্তদের উষ্ণতা ছড়িয়ে দিতে  শীতবস্ত্র বিতরণ করেছে মাটিরাঙ্গা প্রেস ক্লাব। শনিবার ১৮ জানুয়ারি বিকালের দিকে মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাটিরাঙ্গা প্রেস ক্লাব এর উদ্যােগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। 
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।অনুষ্ঠানে শতাধিক উপকারভোগী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল বলেন, শীতার্তদের একটুখানি উষ্ণতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মাটিরাঙ্গা প্রেস ক্লাব কর্তৃক এমন মহতি উদ্যেগ নেয়া হয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে শীতবস্ত্র বিতরনের চেষ্টা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকান্ড  অবিরত থাকবে বলে তিনি জানান। 
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে মাটিরাঙ্গা প্রেস ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম  দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ গুরুত্বপূর্ণ মানবসেবা জানিয়ে তিনি  সুবিধাভোগীদের উদ্দ্যেশে বলেন, তীব্র শীতে শীতার্তদের পাশে দাঁড়ানো মানবিকতার নতুন মাত্রা যোগ করে। কম্বলগুলো সঠিকভাবে ব্যবহার করুন এতে করে শীতকালীন কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছি। প্রেসক্লাবের এই মহতি উদ্যােগকে স্বাগত জানান প্রধান অতিথি। 
কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit