রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সাইফ আলীকে নিয়ে নতুন শঙ্কায় চিকিৎসকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ‍নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খানকে নিয়ে নতুন শঙ্কায় কর্তব্যরত চিকিৎসকরা।

জানা গেছে, বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। সফল অস্ত্রোপচারের পর আইসিইউ থেকে তাকে জেনারেল বেডে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ছয়টি ছুরিকাঘাতের মধ্যে মেরুদণ্ড ও ঘাড়ের দুটি জখম গুরুতর। তার মেরুদণ্ডে বিঁধে ছিল ভাঙা ছুরির ফলা। অস্ত্রোপচার করে সেগুলো বের করা হয়। প্রায় আড়াই ঘণ্টায় দু’টি অস্ত্রোপচারের পর অভিনেতাকে বিপন্মুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ প্রসঙ্গে লীলাবতী হাসপাতালের অ্যানেস্থেসিয়োলজিস্ট নিশা গান্ধী বলেন, শিরদাঁড়ার আঘাত খুবই গভীর ছিল। অল্পের জন্য বেঁচেছেন সাইফ। ‘সেন্ট্রাল নার্ভাস সিস্টেম’ (কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র) থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল দুষ্কৃতীকারী। যদিও তিনি অল্প হাঁটাচলা করেছেন, তবু সাবধানে থাকতে হবে আগামী কয়েক সপ্তাহ।”

চিকিৎসকদের কথায়, ‘‘আইসিইউ থেকে বের করা হলেও এখনও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তার মেরুদণ্ডে আঘাত লেগেছিল। সেখান থেকে বেশ খানিকটা সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হওয়ায় ক্ষতস্থানে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “তাই এখনও তাকে অনেকটা বিশ্রাম নিতে হবে। পাশাপাশি এক সপ্তাহ তার হাঁটাচলাও বন্ধ রাখা হয়েছে। তাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

কবে হাসপাতাল ছাড়তে পারবেন অভিনেতা এমন প্রশ্নে এখনও কোনও সমাধানে আসতে পারেননি বিশেষজ্ঞরা। সাইফের শারীরিক পরিস্থিতি আরও কিছু সময় পর্যবেক্ষণ করে তবেই এ সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার দিবাগত রাত একটার দিকে বাড়ির বাইরের একটি পাইপ বেয়ে ফ্ল্যাটে ঢোকে হামলাকারী। রাত আড়াইটার দিকে সাইফ ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের দুই সন্তান তৈমুর ও জেহ-এর রুমে ঢোকে। হামলাকারীর উপস্থিতি টের পেয়ে বাড়ির পরিচারিকা ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা চিৎকার করে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যদের জাগিয়ে তোলেন।

এরপর লিমা চিৎকার করায় হামলাকারী প্রথমে তাকেই ছুরি দিয়ে আঘাত করেন। ডান হাতের কবজিতে আহত হওয়ায় লিমার চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন সাইফ। সঠিক সময়ে দুই সন্তান ও পরিচারিকাকে বাঁচাতে সিনেমার নায়কের মতোই সাইফ ঝাঁপিয়ে পড়েন হামলাকারীর ওপর। এতে হামলাকারী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছয়বার আঘাত করেন অভিনেতাকে।

হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফকে প্রথমে আইসিইউতে রাখা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হওয়ার শঙ্কা রয়েছে। এ মুহূর্তে তাই লীলাবতী হাসপাতালেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit