বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় আদিবাসীদের বিক্ষোভ ও মিছিল 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  ‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবীতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়ায় বসবাসরত আদিবাসীরা। শুক্রবার বিকেলে আশুলিয়ার ঢাকা- ইপিজেড সড়কে আদিবাসীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। ডিইপিজেড নতুন জোনের সামনে থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে মিছিলটি বাইপাইল ঘুরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
বিক্ষোভ মিছিলে আদিবাসীদের ভুমি অধিকার নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আদিবাসী নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বিধিমালা চূড়ান্ত করতে হবে, ভুমি বেদখল বন্ধ করতে হবে, এক জাতির দেশ নয়, বহু জাতির বাংলাদেশ, ভূমি বেদখল বন্ধ কর, করতে হবে সহ নানা শ্লোগাণ সম্বলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন, রতন বিজয়, আনন্দ বিকাশ চাকমা, অনিল চাকমা, শান্ত চাকমা ও সৌমিত্র চাকমা প্রমূখ। বক্তব্যে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল এবং সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ঘেরাও সমাবেশে আদিবাসী ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। 
কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit