বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : দশ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (১৬ ই জানু) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে মাধ্যম করে মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস, পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও  বিমান মন্ত্রনালয়ের সচিব নাসরিন জাহান বরাবর বিমানবন্দরের দাবি সম্বলিত স্মারিকলিপি  দেন নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাংবাদিক সাইফুর রহমান রাসেল ।  

এ সময় রাসেল বলেন, ১০ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন। নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পূর্নাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দেয়া হচ্ছে দীর্ঘ ২ যুগ ধরে। তবে তার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, রানওয়ে, জমি অধিগ্রহণ করা থাকলেও কোনও কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। পরপর ৩ বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করলেও নোয়াখালী বিমানবন্দর প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি, তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নোয়াখালীতে অনতিবিলম্বে বিমানবন্দর স্থাপন করে সাধারণ মানুষের যাতায়াত  ও এলাকার উন্নয়নের দাবি জানান তিনি।

স্মারকলিপি প্রদানকালে উপস্তিত ছিলেন,নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, জেলা জজ কোর্টের আইনজীবী এড. সামসুল ফারুক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ  সবুজ ,  নোয়াখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইকবাল সুমন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তারেক, জাগ্রত নোয়াখালীর সম্পাদক এ, এস, এম রেজোয়ান, সাংবাদিক জুনাইদ কামাল ও সুইটি ইসলাম প্রমূখ।

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit