শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সহকর্মীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষককে মেরে পুলিশে দিলো স্থানীয়রা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের মোহরা এলাকায় পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে স্কুলের প্রধান ফটক বন্ধ করে ধর্ষণচেষ্টার সময় ওই শিক্ষককে আটক করে স্থানীয়রা। পরে তাকে মারধর করে ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা বলেন, দেদুল বড়ুয়া দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের শিক্ষিকা ও ছাত্রীদের শারিরীক হেনস্তা করে আসছিলো। আজও স্কুলটির এক শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়া হয়। যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওই অভিযুক্ত প্রধান শিক্ষক। চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তিনি।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ বলেন, এলাকাবাসী ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে ভুক্তভোগী নারী শিক্ষকের সাথে বিস্তারিত কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit