বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা কশির উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ও ২নং তোড়িয়া ইউনিয়নের যাদববাটি (কাটালী) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ কশির উদ্দীন(৭৫) বার্ধক্যজনিক কারণে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল প্রায় সাড়ে ৯ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী , ১ পুত্র, ৪ কন্যা,নাতি-নাতনি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় ধারিয়াখড়ি গোরস্থান সংলগ্ন জানাযা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ কশির উদ্দীনকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে বিকেল সাড়ে ৪ টায় মরহুমের জানাযার নামাজ শেষে ধারিয়াখড়ি কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার মুক্তিযোদ্ধার নম্বর: ০১৭৭০০০০০৪৩, বেসামরিক গেজেট নং- ৬৮৫ , লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০২৪৩।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit