মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

আবারও আসছে শৈত্যপ্রবাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আজ বুধবার থেকে আবারও দেশব্যাপী ভারি কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান পলাশ।

পোস্টে তিনি লেখেন, বুধবার (১৫ জানুয়ারি) থেকে আবারও ঘন কুয়াশা বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। মোস্তফা কামাল পলাশ লেখেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দুপুর ১২টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও লিখেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। আর আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পুরো দেশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়ার এই অবস্থা অন্তত ৩ থেকে ৫ দিন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আবহাওয়াবিদরা বলছেন, আগামী শুক্রবার পর্যন্ত শীতের অনুভূতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শনিবার থেকে তাপমাত্রা কমে একটানা পাঁচ-ছয় দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit