বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ

প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে একই উপজেলা বা থানায় বদলির কার্যক্রমের প্রচারণা সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইনে বদলির কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলমান থাকবে। মঙ্গলবার উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর উপাচ্ছেদ ১.১ এর নির্দেশনা অনুযায়ী অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারি ২০২৫ হতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ কেবল একই উপজেলা বা থানায় (সিটি করপোরেশনের ক্ষেত্রে) বদলি কার্যক্রম শুরু করার জন্য সূত্রোক্ত ১ নং স্মারকে নির্দেশনা প্রদান করা হয়। 

এতে বলা হয়েছে, সূত্রোক্ত ২ নং স্মারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী শিক্ষকগণের যাবতীয় অফলাইন বা প্রশাসনিক বদলি অথবা সংযুক্তির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের কেবলমাত্র একই উপজেলা বা থানায় বদলির এ কার্যক্রম সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের অবহিতকরণ ও বিষয়টি ওয়েবসাইটে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit