মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

‘ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলা একাডেমির সভাপতি বলেন, ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। ভারত চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে আছে। আমাদের বাস্তবতা বুঝতে হবে।

আবুল কাশেম ফজলুল হক বলেন, কিছু সংস্কার করে কিছু বিষয় সংশোধন করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র তৈরি করতে হবে। সব ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ না করে যৌক্তিক বিষয়গুলো সামনে এনে সংকট সমাধানে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার ছায়ার সঙ্গে দেশের মানুষকে যুদ্ধ করতে হচ্ছে বলে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আলোচকরা। তারা বলেন, সংস্কারের আগে নির্বাচনের প্রয়োজন নেই। যারা ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে, তারাই নির্বাচন চাচ্ছে। সকল রাজনৈতিক দলকে বিরোধ ভুলে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মতভেদ কাম্য নয়।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের ওপর ভরসা রেখে তাদের হাতে নতুন অগ্রযাত্রার মশাল তুলে দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকার সঙ্গে সরকারকে সহযোগিতা করতে হবে।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit