বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বিজ্ঞান মনস্ক ভবিষ্যত প্রজন্ম তৈরীর লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা। এবারের কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার মোট ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড , বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের কর্মসুচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। জানাগেছে, আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ আগামী ২৩ জানুয়ারি উদ্বোধন হয়ে ২৪ জানুয়ারি সমাপ্ত হবে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit