রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

‘বাংলাদেশে কিছুই নেই’, আবারো শুভেন্দুর কটাক্ষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশকে কটাক্ষ করে আবারও বক্তব্য দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী।

বাংলাদেশকে কটাক্ষ করে বিজেপির এই নেতা বলেছেন, বাংলাদেশে কিছুই নেই। পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল।

তিনি দাবি করেন, ওই দেশে (বাংলাদেশে) দরিদ্র মানুষ এতো বেশি যে, কিছু দরিদ্র মানুষ এখানে (ভারতে) পাঠানো হচ্ছে। আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

শুভেন্দু বর্তমান অন্তর্বর্তী সরকারকে তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী বলেও কটাক্ষ করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী দেশের জনগণকে রক্ষা করা।

এর আগেও তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবার কটাক্ষ করেছেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলেও উপহাস করেছেন তিনি।

শুভেন্দুর এসব মন্তব্যে অনেকটা ‘বিরক্ত’ বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুনো করতে ছাড়েন না।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit