বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দ্রুত নির্বাচন দাবি, নইলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা অলির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মলেনে তিনি এ ঘোষণা দেন।

অলি আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।

এলডিপি সভাপতি বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমত তাদের দ্বায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে।

নানা কর্মসূচিতে হাজার হাজার লোকের সমাগম হচ্ছে মন্তব্য করে তিনি এর পেছনে অর্থের জোগান নিয়েও প্রশ্ন তোলেন। ছাত্রদের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি না করতেও আহ্বান জানান এলডিপি সভাপতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম–মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। এর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

এরই মধ্যে নানা পক্ষ থেকে জাতীয় নির্বাচনের দাবি উঠেছে। তবে অন্তর্বর্তী সরকার বলছে, প্রয়োজনীয় সংস্কার শেষে হবে নির্বাচন।

সর্বশেষ গত ৭ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit