বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘মানুষের ভ্যাগের পরিবর্তনের জন্য নীতির পরিবর্তন করতে হবে’

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বাংলদেশ স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেছে। বাংলাদেশে ৫৩ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে সবাই মুসলিম ছিল। এ দেশের ৯৩ ভাগ মানুষ মুসলমান। মুসলমান দেশে মুসলাম রাষ্ট্র প্রধানদের দায়িত্ব ছিল কুরআন এবং সুন্নাহ অনুযায়ি রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু ৫৩ বছরের বাংলাদেশে কুরআনের একটি আইনও এদেশে কায়েম করিনি। ভোলাহাট উপজেলার একটি ওয়ার্ড সমাবেশে এসব কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।

ড. মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভ্যাগের পরিবর্তন হয়নি। দেশ এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকলে মানুষের ভ্যাগের পরিবর্তন হবে না।’রাসূল (সাঃ) এঁর মদিনার রাষ্ট্র পরিচালনার উদাহরণ দিয়ে জামায়াতের এমপি প্রার্থী বলেন, ‘রাসূল (সাঃ) মক্কা থেকে মদিনাতে গিয়ে যে নীতির বলে মদিনাতে সুন্দর একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেটা দিয়ে যদি আমরা বাংলাদেশকে পরিচালনা করতে পারি তাহলেই এদেশের মানুষের ভ্যাগের পরিবর্তন করা সম্ভব। আমারা সেই নীতিতেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। একাজে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘রাসূল (সাঃ) ১০টি বছর মদিনাতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাতে মানুষের সব অভাব দূর হয়ে গিয়েছিল। সে রাষ্ট্রে যাকাত গ্রহণ করার জন্য একটা লোক খুঁজে পাওয়া যেত না। চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছিল। সুতরাং, দলের পরিবর্তন ও নেতার পরিবর্তন করলেই শুধু দেশের পরিবর্তন হবে না। দেশের মানুষের ভ্যাগের পরিবর্তন করতে হলে নীতির পরিবর্তন করতে হবে। রাসূল (সাঃ) যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন জামায়াতে ইসলামী সে আলোকে এদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়।’কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি কল্যাণ মূলক ইসলামী রাষ্ট্র, কুরআন ও সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম করতে হয় তাহলে আল্লার নবী ও সাহাবীরা যে ভাবে ভূমিকা পালন করেছিলেন আমাদেরও সেভাবে ভূমিকা পালন করতে হবে।

উপজেলার দলদলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি প্রভাষক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি মোঃ আনোয়ারুল হক, সহকারী সেক্রেটারি মাওঃ মোঃ বদিউরজ্জামান, বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওঃ মো. আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, দলদলী ইউনিয়ন আমির মাওঃ মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাবীবুল¬াহ মেসবাহ, দলদলী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সেক্রেটারি মো. মাসুদ রানা সুমনসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit