মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

চাকরি আছে বেতন নাই এমন সাংবাদিকতা চলবে না: কাদের গণি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর টাউন হল রুমে বিভাগের ৮ জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত রংপুর সাংবাদিক ইউনিয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কাদের গণি চৌধুরী বলেন, মিডিয়াগুলোকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কিংবা ব্যবসায়ী অর্থে। এখন ক্ষমতামুখী সাংবাদিকতা চলছে যে ক্ষমতামুখী সাংবাদিকতা ক্ষমতাসীনদের তোশামদি করে অর্থ বিত্তের মালিক হওয়া।

তিনি বলেন, এই ক্ষমতামুখী সাংবাদিকদের জন‍্য বাংলাদেশের সাংবাদিকতা পচনমুখী নয় পতনমুখী রুপ। এটা ফিরিয়ে নিয়ে আসতে সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই। এছাড়া চাকরি আছে বেতন নাই এই সাংবাদিকতা চলবে না।

সাংবাদিকতা আংশিক নয়, পুরোটাই করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অপসাংবদিকতা আজকে সত্যি সংবাদ ম্লান করে দিয়েছে। সাংবাদিকরাই পারে সাংবাদিকতাকে রক্ষা করতে। তথ্য সন্ত্রাস জঙ্গীদের থেকেও জঘন্য। চাকরি আছে বেতন নাই এই সাংবাদিকতা চলবে না। এছাড়াও সকল সাংবাদিক হত‍্যার বিচারের দাবি জানান তিনি।
এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ‍্যুথানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও ফ‍্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তোলে বক্তব্য রাখান জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতারা। রংপুর সাংবাদিক ইউনিয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগের ৮ জেলা ও উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit