বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের টেস্ট দলে ৭ পরিবর্তন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্রাম দেয়া হয়েছে আমের জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহকে। আবরার আহমেদ, সাজিদ খান, ইমাম উল হক, মোজাম্মদ ‍হুরাইরা, মোহাম্মদ আলী ও কাশিফ আলী পুনরায় দলে সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। ফর্মের তুঙ্গে থাকা সাইম আয়ুব প্রোটিয়া সিরিজে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন তিনি।

হাসিবুল্লাহ ইনজুরিতে থাকায় প্রথম বার টেস্ট দলে ডাক পড়েছে উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজিরের। ২৩ বছর বয়সি রোহাইল পাকিস্তানের হয়ে ৩টি টি-২০ খেলেছেন। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান এক হাজার ৬২৩। ১৫ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন শান মাসুদ, সৌদ শাকিল, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নুমান আলী ও সালমান আলী আগা। মুলতানে ১৭ জানুয়ারি শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি।

টেস্ট দল
শান মাসুদ, সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নুমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান ও সালমান আলী আগা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit