বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না শি জিনপিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে বর্ণীল এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে অংশ নেবেন।

তবে সেই অনুষ্ঠানে যোগ দেবেন না চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। তার বদলে একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেবেন বলে ট্রাম্পের ট্রানজিশন টিমকে জানিয়েছে বেইজিং। ট্রাম্পের দলের সঙ্গে বৈঠকও করবেন ওই কর্মকর্তা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে সম্ভাব্য দুই ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে আছেন একজন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি বিভিন্ন আনুষ্ঠানিকতায় শি জিনপিংয়ের প্রতিনিধিরূপে অংশগ্রহণ করেন। আরেকজন হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

খবরে আরও বলা হয়, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাই চিই-কে প্রেরণ করার অনুরোধ করেছেন ট্রাম্পের উপদেষ্টারা। শি জিনপিংয়ের ডানহাত হিসেবে বিবেচিত এই ব্যক্তির প্রভাব হান বা ওয়াং এর চেয়ে অনেক বেশি বলে মনে করে থাকেন বিশ্লেষকরা।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ও ট্রাম্পের ট্রানজিশন টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে খবরে দাবি করা হয়।

গত মাসে নিজের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে, একে রাজনৈতিক কৌশল বলে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। কারণ, যুক্তরাষ্ট্রের প্রধান ভূরাজনৈতিক প্রতিপক্ষের নেতাকে নিজেদের ভূখণ্ডে আমন্ত্রণ জানানোর মতো নজিরবিহীন ঘটনা এর আগে দেখা যায়নি।

এদিকে ট্রাম্প সোমবার বলেছেন, প্রতিনিধিদের মাধ্যম শি জিনপিংয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় মেয়াদে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit