বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার (১০ জানুয়ারি) আসাদের অনুগত ওই কর্মকর্তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা কেনেহর মাথায় গুলি চালিয়ে হত্যা করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য পাচারকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও দামেস্কের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাছের গুঁড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে মাজেন কেনেহকে। তার জামাকাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এ সময় ঘটনাস্থলে শিশুসহ শত শত মানুষকে দেখা যায়; যারা মরদেহের চারপাশে জড়ো হয়েছেন। ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও ক্ষুব্ধ জনতাকে লাঠি দিয়ে মরদেহে আঘাত, এমনকি মাথায় লাথি মারতেও দেখা যায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তার বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ তোলা হয়েছিল। যে প্রতিবেদনের জেরে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়; যারা আসাদের শাসনামলে কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন।

বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর দেশটির ক্ষমতায় আসে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস)। এরপর প্রশাসনের বিভিন্ন স্তরে আসাদ অনুগতদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে ক্ষমতাসীন কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit