বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

লস অ্যাঞ্জেলেসের দাবানল ‘কিছুটা’ নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চার দিন পর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন। শুক্রবার থেকে ঝড়ো বাতাস কমতে থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি লাভ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝোড়ো বাতাস। তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই। যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দাবানল সৃষ্টির শুরু থেকেই এক যোগে ৬টি দাবানল শুরু হয়েছিল। যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে রীতিমতো। অন্তত ১০ জন নিহত হয়েছেন এই দাবানলে, ধ্বংস হয়ে গেছে প্রায় ১০ হাজার অবকাঠামো। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে।

দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ। লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট, যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে।

শুক্রবার দমকল বাহিনী জানায়, লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে প্যালিসেইডস এলাকার আগুন ও পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত টন এলাকার আগুন কিছুটা আয়ত্বে আসতে শুরু করেছে।

এর আগ পর্যন্ত সেখানকার প্যালিসেইডস ও ইটনে আগুন একটুও নিয়ন্ত্রণে ছিল না। মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর। যার ফলে দুই অঞ্চলের ৩৪ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

তবে বাতাসের তোড় কমে আসতেই দমকল বাহিনীর কাজ কিছুটা সহজ হয়। যার ফলে প্যালিসেইডসের আগুনের ওপর ৮ ও ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে নিতে পেরেছে দমকল বাহিনী। এদিকে আরও পাঁচটি সক্রিয় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও লড়ে যাচ্ছে দমকল বাহিনীর আরও অনেক দল।

মেয়র ক্যারেন বাস সুখবর দেওয়ার পাশাপাশি সতর্কও করে দিয়েছেন সবাইকে। তিনি বলেন, ‘পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কিছু সাফল্যের খবর এরই মধ্যে আমরা পেয়েছি। তবে আমরা জানি, আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বেড়ে যেতে পারে। সে জন্য লস অ্যাঞ্জেলেসকে প্রস্তুত রাখতে হবে। জীবন রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে আমাদের, এটাই প্রথম কাজ।’

সবশেষ পাওয়া খবর, নতুন করে আগুন ছড়ানো বন্ধ করতে পেরেছেন দমকলকর্মীরা। লিডিয়া অঞ্চলে ৭৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, যদিও সেখানে ৩৯৫ একর পুড়ে গেছে আগুনে। হার্সট অঞ্চলে আগুনে পুড়েছে ৭৭১ একর জমি, বর্তমানে সেখানে ৩৭ শতাংশ আগুনের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করেছে দমকল বাহিনী। এছাড়াও কেনেথ অঞ্চলে ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্যালিসেইডসে ২০ হাজার একর পুড়ে গেছে, সে অঞ্চলের আগুনে ৮ শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে। ইটনে ৩ শতাংশ আগুনে নিয়ন্ত্রণ এসেছে। তবে সেখানে পুড়ে গেছে ১৩ হাজার ৯৫৬ একর এলাকা।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit