শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ময়মনসিংহ হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মাজারে হামলা ভাঙচুর লুটপাট

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ Time View

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহে হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বুধবার (৮ জানুয়ারি) রাতে অনুষ্ঠান চলাকালীন সময়ে এ হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক লোক নগরীর থানাঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালায়। এ সময় মঞ্চ ও শতাধিক চেয়ার এবং সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়। শিল্পী মিজান বাউলা বলেন, ৪৫ বছর ধরে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, ‘দোয়া ও সামা কাওয়ালি’ অনুষ্ঠান হয়ে আসছে। কোনো দিন এমন হয়নি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, তখন একদল হুজুর এসে হামলা চালায়। হামলায় আমাদের দুই-তিনজন আহত হয়েছে।

এ সময় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম খান জানান, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদ্রাসার ছাত্ররা কাওয়ালির মঞ্চে ভাঙচুর চালিয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit