শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্রশিল্প। 

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’। প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া আগুন বুধবার বিকালে হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নে ছড়িয়ে পড়ে। আরও ৫টি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি। 

সান্তা মনিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশির ভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বাড়িঘর ফেলে বিশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। হলিউড হিলসের রানিয়ন ক্যানিয়ন হাইকার ও প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা। এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে। 

হলিউড বোলেভার্ড, হল্যান্ড ড্রাইভ, ১০১ ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকাগুলো হলিউডের বেশ জনপ্রিয় এলাকা। এসব এলাকায় অবস্থিত ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফিথিয়েটার ও হলিউড ওয়াক অব ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পিছিয়ে গেছে অনেক চলচ্চিত্রের কাজ।

অনেক স্টুডিও পুড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অস্কার আয়োজনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডস, প্যারিস হিল্টনসহ অনেকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। 

পরিস্থিতির বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরত্বপূর্ণ। 

ইনস্টাগ্রামে এক পোস্টে হলিউড অভিনেতা মার্ক হ্যামিল লেখেন, ‘শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit