শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

যুক্তরাষ্ট্রের নাম পাল্টে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার (৮ জানুয়ারি) অঞ্চলটির প্রারম্ভিক মানচিত্রে ব্যবহৃত ঐতিহাসিক নাম (মেক্সিকান আমেরিকা) রাখার পরামর্শ দেন ক্লদিয়া। খবর রয়টার্সের।

বুধবার এক সংবাদ সম্মেলনে, ১৬০৭ সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেন, ‘মেক্সিকান আমেরিকা, এটা চমৎকার শোনাচ্ছে।’সংবাদ সম্মেলনে, রাজনীতিবিদ এবং সাবেক সাংস্কৃতিক সচিব জোসে আলফোনসো সুয়ারেজ ডেল রিয়াল যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করেন ক্লদিয়া। 
 
ওই কর্মকর্তা ব্যাখ্যা করেন যে, আমস্টারডামে অবস্থিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে ১৬০৭ সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা। তিনি আরও জানান, আমেরিকা মেক্সিকানা নামটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর অ্যাপাতজিংগানের সংবিধানেও উল্লেখ করা হয়েছে।
 
সেই প্রসঙ্গ টেনেই ক্লদিয়া শেনবাউম বলেন, ‘১৬০৭ সাল থেকে অ্যাপাতজিংগানের সংবিধান আমেরিকা মেক্সিকানা ছিল। তাই আসুন এটিকে (যুক্তরাষ্ট্রকে) আমেরিকা মেক্সিকানা বলি।’ মেক্সিকো মাদক কারবারিদের দ্বারা পরিচালিত হয়- ট্রাম্পের এমন মন্তব্যও প্রত্যাখ্যান করেছেন তিনি।
 

সূত্র: রয়টার্স, এনবিসি নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit