মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম

রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিলেন শাস্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : রোহিত-কোহলিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। একটানা ব্যর্থতার কারণে খেলা থেকে সরে দাঁড়ানোর দাবিও তুলছেন অনেকে। এমন পরিস্থিতিতে ক্যারিয়ার বাঁচানোর পরামর্শ দিলেন রবি শাস্ত্রী।

ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ শাস্ত্রী বলেন, ‘জাতীয় দলের খেলা না থাকলে বিরাট ও রোহিতের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা এবং নিজেরা কী অবস্থায় আছেন সেটা বোঝা। দুইটি কারণে ঘরোয়া ক্রিকেট খেলা উচিত তাদের। প্রথমত আধুনিক প্রজন্মের প্লেয়ারদের সঙ্গে খেলার অভ্যাস হবে ও সিনিয়র প্লেয়ার হিসেবে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে জুনিয়রদের সঙ্গে।’

২০১৬ সালে শেষ ঘরোয়া ক্রিকেট খেলেন রোহিত, বিরাট কোহলি খেলেন ২০১২ সালে। ২০২৪ সালে টেস্টে দুজনেরই ব্যাটিং গড় ২৫-এর নিচে। সম্প্রতি স্পিনের বিরুদ্ধেও সমস্যায় পড়েছেন তারা। সেটা থেকে বেরিয়ে আসতেও সাহায্য করবে ঘরোয়া ক্রিকেট বলেন শাস্ত্রী।

শাস্ত্রী বলেন, ‘ঘরোয়া ক্রিকেটেই সবচেয়ে বেশি সুযোগ পাওয়া যায় স্পিনের বিরুদ্ধে খেলার। উপমহাদেশের দল হলেও, ঘূর্ণি পিচে এখন আর সেরা নয় ভারত। বিপক্ষ দলে ভালো মানের স্পিনার থাকলে তারা বারবার সমস্যায় ফেলবে ব্যাটারদের। সম্প্রতি সেটাই হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit