মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন : জনপ্রশাসন সচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : ৪৩তম বিসিএসের বাদ পড়া ২২৭ জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেসুর রহমান। 

বাদ পড়াদের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসন সচিব বলেন, ‘যেই ২২৭ জন বাদ পড়েছে গোয়েন্দা রিপোর্টে তাদের বেশিরভাগই যোগ দিতে পারবেন। এখন তাদের পুনর্বিবেচনার আবেদনের যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তারাই শুধু বাদ পরবেন।’

 আগামী ১৫ জানুয়ারি ৪৩ বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন বলেও জানান তিনি।

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে জনপ্রশাসন সচিব বলেন, দ্রুতই সরকারি কর্মকতা ও কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। এবার পেনশনাররাও মহার্ঘ্য ভাতা পাবেন। ভাতার হার নিয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আগামী বাজেটের আগেই এই ভাতা দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit