রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : সাভারে দুটি বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের চারজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

বুধবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিহত চারজন একই পরিবারের বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দেন।

এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখি লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাস থেকে আরেকটি একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যু বিষয় জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit