রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
এক উইকেটের নাটকীয় হারে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির?

নেইমারকে ‘ছেড়ে’ দিয়ে সালাহকে ‘ভেড়াতে’ চায় আল হিলাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে একত্রিত হওয়ার গুঞ্জন চলছে নেইমার জুনিয়রের। এরই মধ্যে তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে সৌদি ক্লাব আল হিলালের। ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তি করাকে ‘ভুল’ হিসেবে দেখছে তারা।  

নেইমারের বদলি হিসেবে লিভারপুল তারকা মোহামেদ সালাহকে আনতে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবটি। সংবাদমাধ্যম ‘এএস’র প্রতিবেদন বলছে, নেইমারকে দলে ভেড়ানো ‘ভুল’ মনে করছে আল হিলাল। তার বদলে ক্লাবের নতুন সুপারস্টার সালাহকে ভেড়াতে যাচ্ছে ক্লাবটি।  

এদিকে সালাহও চাচ্ছেন মধ্যপ্রাচ্যে আসার জন্য। লিভারপুলে তার অবস্থান খুব একটা শক্ত নয় এখন। যে কারণে এদিকে ঝুঁকছেন মিশরের এই ফরেয়ার্ড। এদিকে গুঞ্জন চলছে নেইমারও থাকতে চান না সৌদি ক্লাবটিতে। তিনি যোগ দিতে চাচ্ছেন ইন্টার মায়ামিতে। বার্সেলোনার পুরোনো সতীর্থদের সঙ্গে মিলিত হতে চান ব্রাজিলিয়ান এই তারকা।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit