রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় রিপন হোসেন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় কোটচাঁদপুর-কালিগঞ্জ  সড়কের এলাঙ্গি এলাকায়  এ ঘটনা ঘটে।  নিহত রিপন হোসেন উপজেলার  নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের লুকমান হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত  রিপন হোসেনের পরিবার ও এলাকায়  শোকের মাতম বইছে। 
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রিপন হোসেন পারিবারিক কাজে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর বাজারে যাচ্ছিল।  সে কোটচাঁদপুর এলাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরিতগামী একটি আলমসাধু তাকে চাপা দিয়ে চলে যায়।  এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  কোটচাঁদপুর সরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit