সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক: কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এবার দেশটিকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানচিত্রের ছবি প্রকাশ করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, ‘ওহ কানাডা’।

বুধবার (৮ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করে সামাজিক মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টটি করার কয়েক ঘণ্টা আগেই, তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার প্রস্তাব দেন এবং এটি বাস্তবায়নের জন্য ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহার করার হুমকিও দেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘আপনি কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে।’

ট্রাম্প আরও বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র একসঙ্গে হলে সেটি অসাধারণ কিছু হবে। পাশাপাশি, তিনি কানাডার সামরিক ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্পের মতে কানাডার সামরিক ছোট এবং তারা মার্কিন সামরিক বাহিনীর উপর নির্ভরশীল। তাই ট্রাম্প কানাডাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চায়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে কানাডাকে নিয়ন্ত্রণে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন কিনা, তিনি সরাসরি বলেন, ‘না, অর্থনৈতিক শক্তি।’

এদিকে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না।

উল্লেখ্য, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর মতো কথা বলে আসছেন ট্রাম্প।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit