মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ফুলছড়িতে আগুনে পুড়ল দোকান-ঘরবাড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : গাইবান্ধার ফুলছড়ির উল্লাহ বাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকেটি দোকান, ঘরবাড়ি ও গোডাউন পুড়ে গেছে। সোমবার বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

এতে মোখলেছুর রহমান, বাদল মিয়া, মাজেদুল হক, দৌলা হাজি, উজ্জল চক্রবর্তীসহ কয়েকজনের দোকান, গোডাউনসহ অন্তত ১৫টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit