শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা নিয়ে আপত্তি কেন ট্রাম্পের?

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসেই মার্কিন মসনদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যদিও, বিতর্ক শুরু হয়েছে অন্য ইস্যুতে। 

গেল মাসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে ৩০ দিন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন জো বাইডেন। এই এক মাসের মধ্যেই পড়েছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন। আর তাই নিজের অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান এই নেতা। 
  
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে আপত্তি জানিয়ে ট্রাম্প লেখেন, তার শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটরা আনন্দিত। তবে, ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করা স্বত্ত্বেও পতাকা অর্ধনমিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান হোয়াইট হাউজের মুখপাত্র। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হয়।
 
উল্লেখ্য, গেল ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয় লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক ওই জয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit