বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ :  স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ।

অধ্যাপক আনিসুর রহমানের ছাত্র আকাশ বলেন, তিনি আমাদের আদর্শ ছিলেন। তিনি আমাদের বলতেন, বাংলাদেশের কৃষি তোমাদের পাঠ্যবই আর কৃষকরা তোমাদের শিক্ষক।

১৯৩৩ সালে জন্মগ্রহণকারী আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।

স্বাধীনতার পর তিনি পরিকল্পনা কমিশনে সদস্য হিসেবে যোগ দেন। ১৯৭৭ সালে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার স্থায়ী সচিবালয়ে যোগদান করেন। ১৯৯০ সালে জাতিসংঘের সংস্থা থেকে অবসর গ্রহণ করেন।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জেনেভা থেকে ফেরার পর অধ্যাপক আনিসুর রহমানের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের জন্য সোচ্চার ছিলেন।

ভট্টাচার্য আরও বলেন, দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসায় তিনি ছিলেন অতুলনীয়।

প্রকাশনা সংস্থা পাঠক সমবেশের তথ্য অনুযায়ী, রিসার্চ ইনিশিয়েটিভস-বাংলাদেশের অনারারি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অধ্যাপক আনিসুর রহমান অংশগ্রহণমূলক কর্ম-গবেষণার প্রবর্তন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আত্ম-উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কর্ম-গবেষণার একজন জোরালো সমর্থক ছিলেন তিনি। সঙ্গীতের প্রতি তার ছিল গভীর অনুরাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও সাহিত্যে অবদানের জন্য ২০০৪ সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।

এম এম আকাশ জানান, অধ্যাপক আনিসুর রহমানের আত্মীয়স্বজন বিদেশে থাকেন এবং তাদের ঢাকায় আসার কথা রয়েছে। তার মরদেহ বর্তমানে বার্ডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ৭ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে, যাতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন। একই দিন জোহরের নামাজের পর সেগুনবাগিচা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। নেত্রকোনায় তাকে সমাহিত করা হবে।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit