বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

রানীশংকৈলে ফের অতিরিক্ত টোল আদায়, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯১ Time View
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশু হাটে প্রশাসনের নাকের ডগায় অতিরিক্ত টোল আদায় করছে হাট ইজারাদার সারোয়ার নুর লিয়ন। এ বিষয়ে একাধিক বার অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয়নি  উপজেলা প্রশাসন ইউএনও । শনিবার ৪ জানুয়ারী সরে জমিনে গিয়ে দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও আইন অমান্য করে গরু প্রতি ৫০০ ও ছাগল প্রতি ১৬০ টাকা টোল আদায় করছেন ইজারাদারের সংশ্লিষ্ট ব্যক্তিরা।অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে গরু ব্যবসায়ী ইয়াসিন আলী জানান, ১ টি গরু লেখাইয়ের টোল দিলাম ৫০০ টাকা। আমি ৫ টি গরু কিনেছি আমাকে এখন ২৫০০ টাকা দিতে হবে । ছাগল ক্রেতা ইউনুস বলেন, ইজারাদার ইচ্ছে মত টোল আদায় করছে, প্রশাসন এসে নাম মাত্র জরিমানা করে চলে যায়। এভাবেই চলছে চোর – পুলিশ খেলা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এর একটা সুস্থ সামাধান দরকার।
অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সাথে  মুঠোফোনে কথা বললে তিনি জানান অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামীতে আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে আমি তাদের শোকজ নোটিশ করবো। এছাড়াও ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত  ম্যাজিস্ট্রেট  সরদার মোস্তফা শাহীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি দেখছি । আমাকে জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোন সাংবাদিকের ফোন রিসিভ করেননি। প্রসঙ্গত শনিবার ও রবিবার ইউএনও সাংবাদিকদের ফোন রিসিভ করেননা ।এবিষয়ে ইজারাদার কোন সাক্ষাৎকার দেয়নি ।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit